গুরুত্বপূর্ণ তথ্য
Privacy Policy
আপনার তথ্যের গোপনীয়তা
আবেদন সম্পন্ন করা, যোগাযোগ এবং সেবা প্রদানের প্রয়োজনে আপনার নাম, যোগাযোগের তথ্য ও জমা দেওয়া ডকুমেন্ট সংগ্রহ করা হয়। অনুমোদিত কর্মী ছাড়া অন্য কারও কাছে এসব তথ্য প্রকাশ করা হয় না—আইনগত প্রয়োজন বা সংশ্লিষ্ট সেবা সম্পন্ন করার প্রয়োজন ব্যতীত।
তথ্যের নিরাপত্তা
সংবেদনশীল ডকুমেন্ট সীমিত অ্যাক্সেসে রাখা হয়। অনলাইনে পূর্ণ কার্ড নম্বর বা CVV আমাদের ডেটাবেজে সংরক্ষণ করা হয় না।
সম্মতি
আবেদন জমা দেওয়ার মাধ্যমে সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় তথ্য ব্যবহারে আপনি সম্মতি দিচ্ছেন। তথ্য সংশোধন বা মুছে ফেলার বিষয়ে অফিসে যোগাযোগ করতে পারেন।